কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ২ বোতল বিদেশী মদসহ হেবলু আলম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী পশ্চিম প্রাগপুর নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী হেবলু আলমকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী দৌলতপুর উপজেলার পশ্চিম প্রাগপুর গ্রামের মৃত খেদারবক্স এর ছেলে।
এআর





