ময়মনসিংহের নান্দাইল উপজেলা জামায়াতের সাবেক আমির খলিলুল্লাহ (৬০) ও উপজেলা জামায়াতের বর্তমান সাধারণ সম্পাদক শামসুদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাদের ময়মনসিংহের আদালতে পাঠানো হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি জানান।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে খলিলুল্লাহর বিরুদ্ধে দু’টি ও শামসুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এসব মামলায় বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার ঝালুয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

কেএইচ