ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার কোঠরাকান্দা গ্রামের ইদ্রিস আলী (৬০) ও আব্দুল মালেক (৩৫) ।

গতকাল (৩০ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বারখাই গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, উপজেলার পশ্চিমবাংলা গ্রামের সুজন মিয়ার কাছ থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে বাবা ও ছেলের হাত থেকে গরু ছুটে গিয়ে পালানোর সময় পাশে ধানক্ষেতে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুতায়িত হয়। গরুকে রক্ষা করতে গিয়ে প্রথমে ইদ্রিস আলী পরে ছেলে মালেক বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে।

মৃতদেহ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে জানান ওসি।

এমবি