ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রোববার দুপুরে শহরের ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এসময় ময়মনসিংহের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। এতে সুমন, আফসানা, আখি, মনির, রাজেশ প্রমুখ শিক্ষার্থী বক্তব্য রাখেন।

মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে দাবি করে শিক্ষার্থীরা বলেন, ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে মেধাবীরা মেডিকেলে ভর্তি থেকে বঞ্চিত হবে।

মেধাবীদের সুযোগ দিতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহনের দাবি জানান ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ওএইচ/ এআর