বি:বাড়ীয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জহির রায়হানের মাথায় অস্ত্র ঠেকিয়ে মনোনয়নপত্র তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জহির বি:বাড়িয়ারসদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বি:বাড়ীয়া প্রেসক্লাবে গতকাল সংবাদ সংবাদ সম্মেলনে জহির রায়হান বলেন, সকাল সোয়া ১০টার দিকে ছয় যুবক শহরের ফুলবাড়িয়া এলাকায় আমার ব্যবসায় প্রতিষ্ঠানে আসে।

তিনি বলেন, ‘তাদের মধ্যে দুজন আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে ধরে আমাকে মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেয়।’ জহির অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির হোসেনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। কবির আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন।

এমই