জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া গ্রামে থেকে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলেন, কুরুয়া ভাটিপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মাসুদ হাসান এবং কুরুয়া পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ জামানের ছেলে মোফাজ্জল।

ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলার ভাটিপাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে এক কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে। তাদেরকে শেরপুর থানায় সোর্পদ করা হয়েছে।

জেআই