রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
সরকার প্রধান বলেন, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ট্র্যাজেডিতে গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে প্রজাতন্ত্রের জনগণের পাশে দাঁড়িয়েছে।’
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রার্থনা করেন যে, কোরিয়ার জনগণ ও সরকার সাহস ও দৃঢ়তার সাথে এই দুঃখজনক ক্ষতি কাটিয়ে উঠবে। সূত্র: বাসস।
এন





