কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুরে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কমলাপুর হাট ইজারাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শাহজাহান আলী ও ইউপি মেম্বার শাহজাহান আলী গ্রুপের মধ্যে গত এক সপ্তাহ আগে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ব্যাপক ঘর-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। আহত হয় ৩০ জন।

সেই সূত্র ধরেই বুধবার সকালে শাহজাহান আলী গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি মেম্বার শাহ্জাহান আলীর লোকজনের বাড়িতে হামলা চালিয়ে নারীসহ অন্তত ১২ জনকে আহত করে।

আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এমকে