ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নরসিংদীর কানাবাড়ি এলাকায় বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

ভৈরব স্টেশনমাস্টার খলিলুর রহমান এগারসিন্দুর ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে