নড়াইলে বিএনপি ও ছাত্রশিবিরের দুইকর্মীসহ বিভিন্ন অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরকর্মী নড়াইল সদরের বাগডাঙ্গা গ্রামের জাহিদুল ইসলাম ও বিএনপি কর্মী নড়াগাতি থানার চরজয়নগর গ্রামের তরিকুল খানসহ ১৮ জনকে আটক করা হয়।

এদের মধ্যে লোহাগড়া ও ও নড়াগাতিতে চারজন করে, সদরে ও কালিয়ায় পাঁচজন করে আটক করা হয়েছে।

ইআর