রংপুরে নাশকতা ও বিশৃংখলার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭ কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল- হাজতে প্রেরণ করেছেন।

জানা গেছে, জেলা পুলিশ শনিবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, হরতাল-অবরোধে বিভিন্ন নাশকতা, বিশৃংখলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি দু’জন ও জামায়াতের ৫ জন কর্মীকে গ্রেফতার করা হয়।

এদিকে, একই সময়ে জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএইচ