টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান খোকন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী (৪২) নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেল চালক তার ছেলে হামিম আসফাকি (১৬)।
রোববার সকাল ১০টায় টঙ্গী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনারকলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় আসফাকিকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আনারকলি সিনেমা হলের সামনে দ্রুত গতির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আসাদুজ্জামান খোকন ঘটনাস্থলেই নিহত হন। ছেলে হামিম আসফাকি (১৬) গুরুতর আহত হন। টঙ্গী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে ও আহতকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী থানা পুলিশ সূত্রে জানান, সকাল ১০ টায় বাপ-ছেলে মোটরসাইকেল যোগে গাজীপুর অভিমুখে যাওয়ার পথে আনারকলি সিনেমা হলের সামনে আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব-১৪-৪২১৭) পেছন দিক থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। এ সময় তারা ছিটকে মহাসড়কে পড়ে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান পিতা আসাদুজ্জামান খোকন। গুরুতর আহত হন ছেলে হামিম।
ঘটনার খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহতাবস্থায় হামিমকে হাসপাতালে নিয়ে যান। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আজমেরি পরিবহণের বাসটি আটক করা হয়েছে এবং থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





