বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. আবুল হোসেন (৩০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের মুড়াআমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন ওই গ্রামের ওবায়দুল হকের ছেলে। তিনি চাপরাশিরহাট ক্যাডেট মাদরাসার সহকারী শিক্ষক।

স্থানীয়দের বরাত দিয়ে চাপরাশিরহাট ইউপি চেয়াম্যান ইয়াকুব নবী জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রসহ ঝড় ও বৃষ্টি শুরু হয়।

এ সময় বৃষ্টির মধ্যে চাপরাশিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শিক্ষক আবুল হোসেনের মৃত্যু হয়।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন ধানশালিক ইউপির মুড়াআমিরাবাধ গ্রামের সড়কের পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এআর