আমরণ অনশন প্রত্যাহার করে, অবস্থান ধর্মঘট শুরু করেছেন জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।
বুধবার আমরণ অনশন কর্মসূচির ষষ্ঠ দিনে আমরণ অনশন প্রত্যাহার করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
সংগঠনটির সভাপতি এশরাত আলী জানান, ‘গত পাঁচ দিনের টানা অনশন করে অনেকেই অসুস্থ হয়ে পড়ায় আমাদের আন্দোলন ধীরে চলছিল। তাই আন্দোলনকে জোরদার করার জন্য অনশন কর্মসূচি প্রত্যাহার করে অবস্থান ধর্মঘট পালন করা হবে। দাবি না মানা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি চলবে।’
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নিম্নমাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা।
এআই





