বেসরকারী এনজিও সংস্থা সিএইচসিপির ব্রাঞ্চ ম্যানেজার প্রভাতচন্দ্র সমদ্দারের (৪৩) লাশ ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার বিরুনীয় ইউনিয়নের মাহমুদপুর বাজার কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত প্রভাতচন্দ্র সমদ্দার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের স্বর্গীয় মহানন্দ সমদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাতচন্দ্র সমদ্দার দীর্ঘদিন ধরে উপজেলার বিরুনীয়া ইউনিয়ন সিএইচসিপির ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব পালন কলে আসছিলেন। সোমবার ভোরে স্থানীয় লোকজন অফিসের দরজা-জানালা খোলা অবস্থায় ভেতরে ম্যানেজারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
সকালে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
ওসি মামুন অর রশিদ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যু রহস্য বলা যাচ্ছে না।
এমবি





