বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় জেলার কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুন্নু, ছাত্রলীগ নেতা হায়দার হাজরা, মেহেদী হাসান মুন বক্তব্য রাখেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সোমবার ইস্ট লন্ডনের এ্যাট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলেন।
জেআই





