ময়মনসিংহ-কিশোরঞ্জ মহাসড়কে ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের চরপুলিয়ামারী এলাকার ব্রহ্মপুত্র হ্যাচারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান ও গুরুতর ২ আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। নিহতদের মধ্যে মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন (৬০) নামে একজনের নাম পরিচয় জানা গেলেও আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





