রাজধানীর রমনার মধুবাগ মসজিদ গলির নিজ বাসায় ঢুকে বারডেম হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার আবু নাসের মুহিতকে (৩৭) গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৭টায় এ ঘটনা ঘটে।
আবু নাসের মুহিত ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ ছাড়া তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
কেএইচ





