রাজধানীর ওয়ারী এলাকায় একটি গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার এ তথ্য জানান।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির সঙ্গে ধাক্কায় স্বপন কুমার সরকার নিহত হয়েছেন। যদিও ওসি কবির হোসেন হাওলাদার বলছেন, ‘আমরা এখনও নিশ্চিত হতে পারিনি যে, গাড়িটি সিটি করপো
না গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির সঙ্গে ধাক্কায় স্বপন কুমার সরকার নিহত হয়েছেন। যদিও ওসি কবির হোসেন হাওলাদার বলছেন, ‘আমরা এখনও নিশ্চিত হতে পারিনি যে, গাড়িটি সিটি করপোরেশনের। তবে আমরা শুনেছি। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তদন্ত চলছে।’
কবির হোসেন হাওলাদার বলেন, ‘গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে চালক দ্রুত পালিয়ে গেছেন। সিটিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।’
কবির হোসেন হাওলাদার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত ব্যক্তির স্বজনদের জানানো হয়েছে। শুনেছি, স্বপন কুমার সরকার রিকশায় যাচ্ছিলেন। সে সময় ময়লার গাড়িটি তাঁকে ধাক্কা দেয়।’
এমআর





