রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাক চাপায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহতের নাম শিপন (৩৫)।
তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আব্দুর রহিমের ছেলে। যাত্রাবাড়ির কুতুবখালি এলাকায় থেকে সবজির আড়তে ব্যবসা করতেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাল নামাতে আড়তে প্রবেশ করে একটি ট্রাক। এসময় ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এমবি





