যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান।
অপরদিকে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা জেএফকে বিমানবন্দরে প্রতিবাদ জানান।
এর আগে গতকাল সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা বিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। একই দিন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
জেড





