রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় একটি ভবনের ১২ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সফিকুল ইসলাম (২৭) বলে জানা যায়।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরঙ্গামারী এলাকায়।

নিহতের ভাতিজা সালাম জানায়, সফিকুল রাজমিস্ত্রীর কাজ করতো। রোববার রাত সাড়ে ৯টার দিকে সে নির্মাণাধীন বাড়ির ১২ তলা থেকে পড়ে মারা যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এসএইচ