কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ রাঙামাটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক রঞ্জিত শর্মা মারা গেছেন।

শুক্রবার ভোর রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে রঞ্জিত শর্মার মৃত্যুর বিষয়টি জানান।

বার্ন ইউনিটের চিকিৎসক জানান, পেট্রোল বোমায় রঞ্জিতের মুখমণ্ডলসহ শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন সমীর, ইমরান, খোকন চাকমা ও রঞ্জন কুমার দে। এদের মধ্যে রঞ্জন কুমার দে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান মোজাম্মেল হক।

গত ৩ জুন পবিত্র শবে বরাতে রাঙামাটিগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনায় রঞ্জিত শর্মা ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা রঞ্জন কুমার দেসহ সাত সাতজন দগ্ধ হন।

এআর