জেলগেট থেকে আবার গ্রেফতার হলেন জয়পুরহাট জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী এড. মামুনুর রশিদ মামুন।

মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম তাকে জেলগেট থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবি সুত্রে জানা যায়, গত ৮ মার্চ একটি রাজনৈতিক মামলায় এড. মামুনুর রশিদ মামুন জয়পুরহাটের নিম্নআদালতে আত্মসমর্পণ করেন। পরে একে একে তাকে ৮টি মামলায় জড়ানো হয়।

এর মধ্যে ৬টি মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে ও ২টি মামলায় হাইকোট থেকে জামিন লাভ করেন। ৭০ দিন জেল হাজতে থাকার পর মঙ্গলবার বিকালে জামিনের কাগজপত্র প্রস্তুত হয়।

খবর পেয়ে জয়পুরহাট ডিবি পুলিশের একটি দল জেল গেটে অবস্থান নেন। জেল গেট থেকে বের হওয়ার সাথে সাথে ৬.১৫ মিনিটে তাকে একটি সাদা মাইক্রোবাসে করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এর ২০ মিনিট পর তাকে একটি নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

এড. মামুনের আইনজীবি এড. আলমগীর জানান- জনাব মামুন একজন এ্যজমার রোগী।

মহামান্য হাইকোর্ট ও স্থানীয় বিজ্ঞ আদালত তার অসুস্থতা বিবেচনা করে জামিন দিলেও পুনরায় তাকে জেল গেট থেকে আটক করা দু:খজনক।

জয়পুরহাট সদর থানার ফিসার ইন্চার্জ (ওসি) জানান- তাকে জয়পুরহাট সদর উপজেলার পূরানাপৈল রেলে ফিসপ্লেট উপড়ানোর মামলায় আটক দেখানো হয়েছে। মামলা নং জয়পুরহাট সদর থানার জিআর ৭/১৫ নং ।

এসএইচ