রাজধানীর মিরপুর-১০এ এক ব্যক্তি ছুরিকাহত হয়ে নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম গিয়াসউদ্দিন (৩৭) বলে জানা যায়।

সোমবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় গিয়াসউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ( ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার এসআই মো. ইমানুর রহমান।

মৃতের ভাই মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, গিয়াসউদ্দিনের স্ত্রী লাভলী আক্তারের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্ত্রী লাভলীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্ত্রী লাভলীর ডিএনএ টেস্ট করা হবে বলেও জানান এসআই।

জেইউ/এসএইচ