রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১ চিকিৎসকসহ ৩ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া ৩ চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রন্ত একটি চিঠি রামেক হাসপাতালের অফিসে পৌঁছেছে।
যারা ওএসডি হয়েছেন তারা হলেন-রামেক হাসপাতাল ওষুধ ভাণ্ডারের প্রধান কর্মকর্তা ডা. মনসুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা (নিজ বেতনে) দীদার রসুল ও হিসাব রক্ষক আলিমুল। এদিকে,বদলি করা হয়েছে ফার্মাসিস্ট আবদুল কাইয়ুম ও শিলা দত্তকে।
তদন্ত সাপেক্ষে যে ৩ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তারা হলেন, প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. ইমরান ও গাইনী বিভাগের ডা. জেমি ও তানিয়া।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]