২৭ আগস্ট বুধবার রাঙামাটিতে বাস ধর্মঘটের ডাক দিয়েছে রাঙামাটি বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন।
সোমবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও স্থানীয় দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সোমবার রাতেরাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনউদ্দিন সেলিম বিষয়টি জানিয়েছেনতিনি বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে মঙ্গলবারের পর বুধবার ও বাস ধর্মঘট সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রাঙামাটি থেকে চলাচলকারি সবকটি সড়কে বাস ধর্মঘট পালিত হবে। তবে বাস ছাড়া অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলবে বলে জানান তিনি।
ঢাকা, ২৬ আগস্ট , টাইমনিউজবিডি.কম, কেইউ





