ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৮টার জামালপুর সদরের নরুন্দি রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আলমগীর জানান, বুধবার রাত সাড়ে ৮টায় জামালপুর থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ২৫২ নং ডাউন লোকাল ট্রেন নরুন্দি রেল স্টেশন অতিক্রম করার সময় যাত্রী নজরুল হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যায়।
এ সময় তার দুই পা ট্রেনের চাকায় কাটা পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরুন্দি রেল স্টেশন মাস্টার মো. আব্দুর রশিদ বলেন, নজরুল জেলা সদরের শ্রীপুর কুমারিয়া গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী নান্দিনা স্টেশন থেকে সে ওই লোকাল ট্রেনে উঠেছিল বলে জানান তিনি।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





