রাজশাহী পবার নওহাটা পৌরসভার ৩টি সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের সিএনজি স্ট্যান্ড হতে অগ্রণী ব্যাংক হয়ে বিষুর দোকান পর্যন্ত ৪৬ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে সড়ক কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, নওহাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী খান, পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আজিজুল হক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, সংরক্ষিত-১ মহিলা কাউন্সিলর তাজমা ইসলাম পারুল, ঠিকাদার নতুন, মোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে নওহাটা পৌর মেয়র আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেন চন্দ্রপুকুর তসলিমের বাড়ী হতে তাছের মন্ডলের বাড়ীর দিক পর্যন্ত এবং পরে সন্তোষপুর পাহাড়ী পাড়া থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত ৩শ মিটার করে ২টি ডাব্লুবিএম রাস্তার কাজের উদ্বোধন করেন।
এআই





