রাজধানীর পল্লবীতে দেলোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দেলোয়ার হোসেন মৃত ইয়াসিন আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পল্লবীর ৪নং ওয়াবদা কলোনির ১০নং সেকশনের এ ব্লকের একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে ঝগড়া করে দেলোয়ারের স্ত্রী তার বাবার চলে যান। এ কারণে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা‍ করা হচ্ছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

এবি