চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের নূর মোহাম্মদ শিকদার পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির নেতা এরশাদুল হক রবিন’র শ্রদ্ধেয় পিতা আব্দুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি তৌহিদুল ইসলাম ও সেক্রেটারী এস কে সিকদার।
শোকবার্তায় ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন এরশাদুল হক’র শ্রদ্ধেয় পিতা আব্দুর রহমান গত ০১ মে সন্ধ্যা সাড়ে ৮টায় চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
একজন সমাজ সচেতন, দানবীর ও দ্বীনের পথে অটল এ ব্যক্তিটি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইসলামী আন্দোলনের প্রতি তার ভালবাসা, উৎসাহ ও দিক নির্দেশনা আন্দোলনের নেতা কর্মীদের কখনো ভুলে যাবার নয়। তার ইন্তেকালে দ্বীনের কর্মীরা এক যথার্থ নির্দেশককে হারালো। এতে শিবিরের জনশক্তি গভীর ভাবে শোকাহত।
শিবির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য্য ধারনের ক্ষমতা দেয়ার জন্য মহান রবের দরবারে ফরিয়াদ করেন।
এমএনজে





