খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু সভাপতি ও সাধারণ সম্পাদক বিজন কৃষ্ণ মণ্ডল নির্বাচিত হয়েছেন ।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম আহমেদ উল্লাহ রোববার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু পেয়েছেন ৬৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত সাবেক সভাপতি শেখ মাসুদ হোসেন রনি পেয়েছেন ৪৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাড. বিজন কৃষ্ণ মণ্ডল ৫৫৮ পেয়ে তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ কে পরাজিত করেন বিএনপির প্রার্থী পেয়েছেন ৫২৭ ভোট।
এর আগে সকাল ৯টায় থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির পুরানো ভবনের ১ নম্বর হলরুমে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে ১ হাজার ২৮৬ জন ভোটার। ১৪টি পদে সর্বমোট ২৮ জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেন।
মামুন/নাজিব





