হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজারুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম।
তিনি আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।
শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠণটি এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি হেফাজতের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে পদটি শূন্য হয়। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে।
মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
এমবি





