নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রান্ত চন্দ্র ভৌমিক (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উপজেলার ভোলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত চন্দ্র ভৌমিক ওই এলাকার বিকাশ চন্দ্র ভৌমিকের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আহাম্মেদ জানান, সন্ধ্যায় ওই এলাকায় রাস্তা পার হচ্ছিল প্রান্ত।

এ সময় নাছির মিয়া নামে এক ব্যক্তির মোটরসাইকেলে ধাক্কা লেগে সে রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই।

কেএইচ