ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে কিং সৌদিয়া পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে ইকবাল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় এ এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁডির ইনচার্জ সার্জেন্ট জয়নাল আবেদীন জানান, দুপুরের দিকে চট্টগ্রামমুখী কিং সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ফেনীগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় সৌদিয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে গেলে বাসের ৮ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশাপাশের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেইউ





