নোয়াখালীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে ডুবে গেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে চট্টগ্রাম থেকে রামগঞ্জ যাচ্ছিল। সোনাইমুড়ী রামগঞ্জ সড়কের জয়াগবাজার নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে ডুবে যায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বাসটি বলাকা পরিবহনের। ওই পরিবহনের আরেক গাড়ির চালক আলম জানান, খালে ডুবে যাওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো ১৪৩১৫২। বাসটি ৪০ সিটের।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





