ফরিদপুর শহর থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ শাহিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ।

শুক্রবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ তাকে আটক করে।

ফরিদপুর ডিবির কর্মকর্তা সুনীল কর্মকার জানায়, সকালে পশ্চিম খাবাসপুর এলাকায় কামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির শোকেসের ভেতর থেকে কাগজে-মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, বোমা তৈরির গান পাউডার ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে থাকা কামাল হোসেনের স্ত্রী শাহিদা বেগমকে আটক করা হয়েছে। পুলিশের খবর পেয়ে কামাল হোসেন আগেই পালিয়ে যায়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কামাল হোসেন ও তার স্ত্রী শাহিদা বেগম বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।

কেএইচ