করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন।
শনিবার (০৬ জুন) তার নমুনা পরীক্ষা শেষে জানতে পারেন করোনা পজিটিভ হয়েছেন তিনি।
জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম।
কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, করোনা সংক্রমনের পর থেকেই কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন করোনায় অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে-বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
ম্যাজিস্ট্রেট বলেন, “যারা স্যার -এর সার্বক্ষণিক পাশে থেকে কাজ করেছেন তারাও করোনা পজিটিভ কি-না তা নিশ্চিত হতে আগামীকাল নমুনা দিবেন। তবে তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।”
শনিবার সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে পাওয়া পরীক্ষার রির্পোটে নতুন করে আরও ৭ জনের দেহে করোনাভাইরাসের শনাক্ত হয়েছে। এনিয়ে কুষ্টিয়ায় মোট ১১১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
এমবি





