গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারের চালক আ.লতিফ খান (৩৫) নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়াতলী এলাকার মমরেশ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার থেকে ভাড়ায় চালিত ওই প্রাইভেটকারটি ঢাকায় যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া তুরাগ সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লতিফ মারা যান।

কোনাবাড়ি হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

এসএইচ