দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা ডিগ্রী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার, খানসামা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজমল হক।
এছাড়াও আরো উপস্থিত খানসামা কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল সালাম, বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী,খানসামা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম,শওকত আলী,শফিকুল ইসলাম, কলেজের গর্ভনিংবডির সদস্য সরেন্দ্র রায়,উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ধীমান দাস রায় ,খানসামা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেকেন্দার আলী কাবুল।
সমাবেশে বক্তারা বলেন, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম কোন দিন সমর্থন করে না। আজ যারা ইসলামের দোহায় দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে তারা পথভ্রষ্ট। বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।এ দেশের কোন নাগরিক যেন এই ঘৃণিত কাজের সাথে জড়িত না হতে পারে সে বিষয়ে সর্বদা সকলকে সতর্ক থাকতে হবে। কোন শিক্ষার্থী যাতে জঙ্গি সংগঠনের প্রলোভনে না পড়ে সে দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে। সন্দেহজনক কাউকে চোঁখে পড়লেই সাথে সাথে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান বক্তারা।
সমাবেশে অত্র কলেজের প্রভাষকবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবিএইচ





