বেদখল হওয়া হল পুনরুদ্ধারে জগন্নাথের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নেমেছেন স্থানীয়রা বাসিন্দারা। রোববার সকাল থেকেই এলাকাবাসীর একটি অংশ আবাসিক এলাকায় হল চাননা এমন দাবি তুলে পাল্টা বিক্ষোভ করছেন।
এদিকে, শহীদ আজমল হোসেন হল নামে বেদখল হওয়া যেই আবাসিক ভবনটি দখলের জন্য শিক্ষার্থীরা আজ রোববার রাস্তায় বেরিয়ে এসেছেন এবং আন্দোলন করছেন, সেটি বর্তমানে দি ক্রাউন মার্কেট নামে অবস্থান করছে।
সেই বহুতল ভবনটিতে মার্কেট ছাড়াও রয়েছে বেশ কিছু আবাসিক ফ্লাট। ভবনের ওপরের কয়েক তলায় এসব আবাসিক ফ্ল্যাট রয়েছে।
ফ্ল্যাটের বাসিন্দারাসহ মার্কেটের ব্যবসায়ীরা রোববার সকাল থেকেই ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন ব্যানার টাঙ্গিয়ে আন্দোলন করছেন।
তাদের দাবি এই ভবনে তারা লাখ লাখ টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছেন, দোকান কিনেছেন। তাদের কাছে বৈধ কাগজপত্রও আছে। এখন হঠাৎ করে তাদেরকে উচ্ছেদের কোন পদক্ষেপ নেয়া হলে তা তারা মানবেন না।
[b]ঢাকা, ০২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
জাতীয়
জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে পাল্টা আন্দোলন