চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নারিকেলতলা এলাকায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী সাইফুল নারিকেল তলা এলাকার চাঁন মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ পাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, শনিবার সন্ধ্যায় নিজ ঘরের সিলিং এর সঙ্গে দঁড়ি পেঁচিয়ে সাইফুল আত্মহত্যা করে।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমকে





