চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট এলাকার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে দুই দোকানকে বার হাজার টাকা জরিমানা ও ১২৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন।

তিনি বলেন, একটি চক্র পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ ব্যবহার ও বিক্রি করছে। যত্রতত্র নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে কর্নেলহাট এলাকায় দুইটি দোকানকে বার হাজার টাকা জরিমানা ও ১২৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন।

কেএইচ