মাগুরার মহম্মদপুর উপজেলার সুনতানসী গ্রামে ইরান মৃধার বাড়ি থেকে ৭ জুয়ারিকে আটক করেছে বাবুখালী ক্যাম্পের পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাবুখালী পুলিশ ক্যাম্পের আইসি ফরহাদ হোসেনের নেতৃত্বে এএসআই আরিফসহ অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ সময় জুয়ারিদের কাছ থেকে নগদ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো: রাজ্জাক শেখ (৩০), মো: ইরান মৃধা (৩০), মিনহাজুল হক সৌখিন (২৭), আজাদ (২৫), মোল্যা জসিম (২৫), জামাল মোল্যা (৩৫) ও ইয়ার মৃধা (৪০)।

পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেন জানান, সাত জুয়ারিকে রাতেই থানায় পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জুয়ারি আইনে ৩/৪/১১ ধারায় মামলা হয়েছে। মামলা নং ১১ তারিখ ১৭/৭/২০২০ইং।

সাইফুল্লাহ/এমবি