নেশার টাকা না দেওয়ায় ময়মনসিংহে ভাতিজার হাতে খুন হলেন চাচা সমীর দে (৪৫)।
শুক্রবার রাত একটার দিকে শহরের কালিবাড়ি রোড়ের চুন্নু মিয়া বাইলেনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ ঘাতক ভাতিজা আকাশসহ তার বন্ধু সানিকে আটক করেছে।
পুলিশ জানায়, রাত একটার দিকে আকাশ তার চাচা সমীরের বাসায় গিয়ে দরজা খুলতে বলে। চাচা সমির দরজা খুলে দিলে আকাশ বাসায় প্রবেশ করে টাকা চায়, সমির টাকা দিতে অস্বীকার করলে ঘরে বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যেতে চাইলে সমীর বাধা দেয়।
এসময় আকাশ (২০) ও তার বন্ধু সানি (২২) ধারালো অস্ত্র দিয়ে সমীরকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ভোরে শহরের কালিবাড়ি কবর খানার পিছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিহত সমীর চন্দ্র দের আপন ভাতিজা আকাশ চন্দ্র দে ও সানিকে হত্যার কাজে ব্যবহৃত ৩টি ছোরা, চোরাই টাকা ও স্বর্ণ অলংকারসহ গ্রেফতার করেছে। গ্রেপ্তারের পর হত্যার কথা স্বীকার করেছে তারা।
গ্রেফতারকৃতরা পেশাদার চোর ও ছিনতাইকারী এবং নেশাখোর। তাদের নামে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এমকে





