দুই রুটের বাস সার্ভিস উদ্বোধন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে যৌথভাবে ঢাকা-শিলং-গোহাটি ও ঢাকা-কলকাতা-আগরতলা বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির সূচনা করেন তিনি।
ডাকসুর উদ্যোগে ঢাবিতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনৈতিক গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চালানো শারীরিক ও মানসিক নিপীড়নের স্মৃতি সংরক্ষণে ‘আর্তনাদ—নীরব ক্রন্দন’ নামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা মোকাবিলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) পরশুরাম উপজেলার উপকণ্ঠে খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও চেম্বার বিজনেস এক্সপো উদ্বোধন
নিউইয়র্কের ‘বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ’ (BMCC)-এর ১৯৯ চেম্বার্স স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘৫ম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬’। মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নিয়েছেন।
















