সরকারি চাকরিজীবীদের জন্য স্বাস্থ্য বিমা চালু হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমিনা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালুর উদ্দেশে অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এ লক্ষ্যে একটি খসড়া ধারণাপত্র প্রস্তুত করা হয়েছে।
এমআর





