বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন সিইসি। বৃহস্পতিবার দুপুরে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য পরিবেশ ও ক্ষেত্র সৃষ্টি করা হবে। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে কমিশন কাজ করে যাচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আজ আপনাদের আর কোনো প্রশ্নের উত্তর দেব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার পবিত্র মাটিতে শায়িত আছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।
ছাড়া সিইসি বঙ্গবন্ধু ভবনে যান এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। মন্তব্য বইয়ে তিনি লেখেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের জাতির পিতা। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা টুঙ্গিপাড়ার এ পবিত্র ভূমিতে এসেছি। মহান আল্লাহ তাকে, তার পরিবারকে ও মুক্তিযুদ্ধের লাখ শহীদদের বেহেস্ত নসিব করুন। বঙ্গবন্ধুকে বেহেস্তের উচ্চতর স্থানে প্রতিষ্ঠিত করুন।

নাজিব