সাদুল্যাপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থীর মুচলেকা নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান দোলন।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৩ প্রার্থীকে ডেকে লিখিত অঙ্গীকার নামায় তাদের স্বাক্ষর নেন।
প্রার্থীরা হলেন জামালপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নুরুজ্জামান মন্ডল (নৌকা প্রতীক), বিএনপি’র মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মন্ডল (ধানের শীষ প্রতীক) ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম রেজা (লাঙ্গল প্রতীক)।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান দোলন এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় এবং পরবর্তীতে আচরণ বিধি লঙ্ঘন করবেনা মর্মে তাদের মুচলেকা নেওয়া হয়েছে।
এমআইএস





