ভোলার লালমোহনে ইয়াবা ও গাজাসহ লঞ্চ থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর লঞ্চ ঘাটে এমভি শাহরুখ-১ থেকে হামিম (৩০) ও আলাউদ্দিনকে (৩৫) ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজাসহ আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গজারিয়া এলাকার ৩নং ওয়ার্ডের ইদ্রিসের ছেলে হালিম ও ২ নং ওয়ার্ডের মৃত মফিজুল ইসলামের ছেলে আলাউদ্দিন ইয়াবা ও গাজাসহ লঞ্চ যোগে যাওয়ার জন্য আসছেন, ডিএসপি সোহাগের গোপন সূত্রের এমন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই বজলুর রহমান সন্ধ্যা ৭টায় রাজিরপুর ঘাটে অবস্থান নিয়ে হালিমকে ও আলাউদ্দিন আটক করেন।
এ সময় তাদের কাছে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
এমকে





